বিশ্ববাংলা

অসহায় প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

সংযুক্ত আরব আমিরাতের অসহায় প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এসোসিয়েশনের সভাপতি ও ডাচ বাংলা সিনিয়র সহ-সভাপতি হাসান মাহমুদ চৌধুরী।

গত মঙ্গলবার সারজাহ মাম রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় হাসান মাহমুদ আরো বলেন, চট্টগ্রাম প্রবাসীদের দু:খ দুর্দশায় চট্টগ্রাম প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কাজ করবে।

হাসান মাহমুদ চৌধুরী এক সংক্ষিপ্ত সফরে সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে “চট্টগ্রাম প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন” ইউএই শাখার উদ্যোগে, সারজাহ মাম রেস্টুরেন্টের হলরুমে গনসংবর্ধনার আয়োজন করা হয়।

চট্টগ্রাম প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ইউএইর আহবায়ক কাজী সৈয়দ তারেকের সভাপতিত্বে এবং নাসিম উদ্দিন আকাশ ও সৈয়দ মোহাম্মদ মঞ্জুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে দুবাই উত্তর আমিরাতের কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ সমিতি শারজাহ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গণি চৌধুরী, মিসেস জিনাত কোহিনুর, আবুধাবি নাসের স্পোর্টসের সভাপতি মোরশেদুল ইসলাম, আবুধাবি কার্গো ওনার্স এসোশিয়েশন সেক্রেটারি নুরুল আবছারসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

প্রবাসীদের কল্যাণে এ সংগঠনটি চালু করার লক্ষ্যে ইতোমধ্যে সংগঠনটির জন্য হাসান মাহমুদ চৌধুরী দুই লাখ দেরহাম অনুদান ঘোষণা দিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button