দেশবাংলা

ড্রাইভিং লাইসেন্সের আবেদন পত্র বিতরণ

ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং অদক্ষ চালকের কারণে, মহাসড়কসহ বিভিন্ন সড়কে অহরহ ঘটছে দূর্ঘটনা। আর এতে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা।

তাই, দূর্ঘটনা কমিয়ে আনতে ও সড়ক পরিবহন আইন সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে, গোপালগঞ্জে ওয়ান ষ্টপ সার্ভিসের মাধ্যমে, ড্রাইভিং লাইসেন্সের আবেদন পত্র বিতরণ ও গ্রহন করা হয়েছে। ফলে, ভোগান্তির হাত থেকে রেহাই পাচ্ছেন সাধারণ মানুষ।

গত বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মহাসড়কসহ দেশে ৩ হাজার ১৩১টি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এসব দূর্ঘটনায় ৩ হাজার ৪৮৮ জন নিহত ও ৫ হাজার ৮৬৩ জন আহত হয়েছেন বলে, প্রতিবেদন প্রকাশ করে বুয়েটের দূর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট।

আর এর অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে অদক্ষ চালক, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও বেপরোয়া গতি। সড়ক দূর্ঘটনা কমিয়ে আনতে সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করেছে বর্তমান সরকার।

কিন্তু বিআরটিএ অফিসে গিয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে হয়রানীর শিকার হওয়ায়, আগ্রহ হারিয়ে ফেলছিল সাধারণ মানুষ। হয়রানী কমাতে গোপালগঞ্জে ইতোমধ্যে ওয়ান ষ্টপ সার্ভিসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের আবেদন পত্র বিতরণ ও গ্রহন করা হয়েছে।

এ কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে ১৫ হাজারেও বেশি শিক্ষানবীশকে ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়েছে। দুই ক্যাটাগরিতে হালকা মোটরযানে ৫১৮ টাকা এবং মোটরসাইকেল ৩৪৫ টাকার মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হচ্ছে।

ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে সাধারণ মানুষ যাতে হয়রানী শিকার না হয়, সেজন্য ওয়ান ষ্টপের মাধ্যমে আবেদন পত্র বিতরণ, গ্রহণ ও লাইসেন্স প্রদান করা হয়েছে বলে জানান, জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

সড়ক দূর্ঘটনা কমতে ও হয়রানী রোধে গোপালগঞ্জের মত সারাদেশে ওয়ান ষ্টপ কার্যক্রম চালু করা হবে, এমন প্রত্যাশা সাধারন মানুষের।

আকবর হোসেন, গোপলগঞ্জ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button