দেশবাংলা
অভিমানে ওড়না পেচিয়ে আত্মহত্যা

মানিকগঞ্জের সিংগাইরে সালমা আক্তার নামে নব বিবাহিতা এক নারী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানায়, এক সপ্তাহ আগে এই তরুনীর বিয়ে হয় চরশ্যামনগর গ্রামের বকুল মিয়ার সাথে। কিন্তু, মেয়েটির অন্য এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক থাকায় স্বামীর বাড়ি যেতে রাজি হয় না। এতে মেয়েটির পরিবার তাকে মারধোর করলে অভিমানে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের নানী বাদী হয়ে, প্রেমিক সজীব হোসেনকে অভিযুক্ত করে মামলা করেছেন।



