বিশ্ববাংলা
জর্ডানে এক বাংলাদেশি গৃহকর্মী নিখোঁজ

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে যাওয়ার পর খোঁজ মিলছে না মিতু বেগম নামে এক নারী গৃহকর্মীর। এ অবস্থায় যতদ্রুত সম্ভব তাকে উদ্ধার করে দেশে পাঠাতে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন মিতু বেগমের স্বজনরা।
মিতুর স্বামী জানান, বিগত ৩ মাস পূর্বে গৃহকর্মীর ভিসায় দেশটিতে পাড়ি জমিয়ে একটি বাসায় কাজ নেয় মিতু। শুরু থেকেই সেখানে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। বিষয়টি বাংলাদেশ ও জর্ডান অফিসকে জানানো হয়। অফিসে জানানোর বিষয়টি মালিক পক্ষ জানতে পেয়ে মিতু বেগমকে মেরে ফেলার হুমকী দেয়।
এরপর থেকেই মিতু বেগমের মোবাইল বন্ধ রয়েছে। এমনকি তার সাথে কোনভাবেই যোগাযোগ করা যাচ্ছেনা। ফলে তার স্বজনরা উৎকন্ঠায় দিনযাপন করছেন। মিতু বেগমের বাড়ি ফরিদপুরের বোয়ালমারি উপজেলায়। তার স্বামীর নাম সাদেক মাতব্বর।
সেলিম আকাশ, জর্ডান প্রতিনিধি



