বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা

প্রেসিডেন্ট নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। রিপাবলিকান ও ডেমোক্রেট দুটি দলই ইতোমধ্যে জোর প্রচারণা শুরু করেছে। আর আসন্ন এ নির্বাচনকে ঘিরে মার্কিন গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা ইসলামের নাম।

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি আসনে ডেমোক্রেটিক দলের পক্ষে প্রার্থীতার জন্য লড়ছেন নাবিলা। ২০১৮ সালে ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচনে তিনি নিউইয়র্কের ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট আসন থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন।

এ দিকে রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিতে এরই মধ্যে নিজের চাকরিও ছেড়ে দিয়েছেন নাবিলা ইসলাম। আর ভোটের মাঠে প্রচারণার মূল হাতিয়ার হিসেবে নাবিলা বেছে নিয়েছেন স্বাস্থ্যসেবার বিষয়টি। ইতোমধ্যে রো খান্না নামে ক্যালিফোর্নিয়ার একজন ডেমোক্রেট প্রতিনিধি পরিষদের সদস্য দলের পছন্দের বাইরে গিয়ে নাবিলাকে সমর্থন দিয়েছেন।

কংগ্রেসে দায়িত্বরত একজন আইনপ্রণেতার দলীয় পছন্দের বাইরে গিয়ে কোনো প্রার্থীকে সমর্থন দেয়ার নজির মার্কিন রাজনীতিতে এটাই প্রথম।

সংশ্লিষ্ট খবর

Back to top button