দেশবাংলা

আগরতলা প্রেসক্লাবের ২০ সাংবাদিক বাংলাদেশে

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেসক্লাবের ২০ সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

মঙ্গলবার সকালে প্রতিনিধি দলটি আখাউড়া -আগরতলা স্থলবন্দর সীমান্তের নোম্যান্সল্যান্ডে পৌঁছলে আখাউড়া উপজেলা প্রেসক্লাব ও আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যরা।

ত্রিপুরার স্যন্দন পত্রিকার সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে উপলক্ষে ত্রিপুরা রাজ্যের সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিক একাদশের’ সাথে ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবেন।

সফরকালে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার,চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button