বিশ্ববাংলা

আর্জেন্টিনা-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক উন্নয়নে আলোচনা সভা

আর্জেন্টিনায় বাংলাদেশের ব্যবসার সম্প্রসারণ ঘটাতে আর্জেন্টিনা বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে, দুই দিনব্যাপী আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী বুয়েন্স আয়ার্সে আয়োজিত এসব অনুষ্ঠানে দু’দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। প্রথমদিন প্রতিনিধি দল আর্জেন্টিনার ন্যাশনাল কংগ্রেসের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিভাগের মহা-পরিচালকের সাথে মতবিনিময় সভা করেন।

সভায়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ সেলিম রেজা বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর আলোকপাত করেন। এসময় উপস্থিত ছিলেন,যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের ইকোনমিক মিনিষ্টার মো: মেহেদি হাসান, এবিসিসিআই এর প্রেসিডেন্ট তালুকদার আলীম আল রাজী।

এসময় চেম্বারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে, দেশটিতে বাংলাদেশী ব্যবসায়ীদের অন এরাইভাল ভিসা দেয়ার আহ্বান জানানো হয়। এছাড়া, প্রতিনিধিদল দেশটির লাপ্লাতা শহরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও শিল্প সচিবের সাথে বৈঠকের পাশাপাশি, এবিসিসিআই এর সহযোগিতায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন।

শেষে কমার্শিয়াল কাউন্সিলর ও ইকোনোমিক মিনিস্টারের হাতে ক্রেস্ট তুলে দেন, প্রেসিডেন্ট তালুকদার আলিম আল রাজী।

সংশ্লিষ্ট খবর

Back to top button