আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
গ্যালারিতে বসে বাবার ধারাবিবরণীতে খেলা দেখছেন অন্ধ ছেলে

ফুটবলভক্ত বাবার কাছ থেকে গল্প শুনে ছোট বয়সেই আকর্ষণ জন্মেছে ছেলে সেবাস্তিয়ানের। তাই প্রিয় দলের খেলা দেখতে বাবার সঙ্গে স্টেডিয়ামেও যায় সে। কিন্তু অন্ধ সেবাস্তিয়ান খেলার পরিস্থিতি জেনে নেন বাবার দেওয়া ধারাভাষ্য থেকে।
স্টেডিয়ামে বসে বাবা তাঁকে বলে দেন, কী ঘটছে মাঠে। কোন ফুটবলার বল নিয়ে দৌড়চ্ছেন, কে গোল করলেন, গোল হতে হতেও না হওয় মুহূর্তটিও।
স্টেডিয়ামে বসে দৃষ্টিশক্তিহীন ছেলেকে ধারাভাষ্য দেওয়ার এই দৃশ্য সম্প্রতি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে কলম্বিয়ার আতলেটিকো জুনিয়র ফুটবল ক্লাবের ফ্যান অ্যাকাউন্ট থেকে। আর এই এই মর্মস্পর্শী ঘটনাটি কলম্বিয়ার।



