দেশবাংলা
তুরাগে ডিবি পরিচয়ে ডাকাতিকালে আটক-৬

রাজধানীর তুরাগে, ধউর এলাকায় অভিযান চালিয়ে, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার ভোরে রাজধানীর ধউর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় একটি অস্ত্র, একটি খেলনা অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ২টি ডিবির জ্যাকেট, ৪টি ওয়্যারলেস সেট, একটি হ্যান্ডকাফ এবং পুলিশের ভুয়া আইডিকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাফী উল্লাহ বুলবুল জানান, ভোরে ডাকাতির প্রস্তুতিকালে সক্রিয় ৬ সদস্যকে আটক করা হয়। তাদের নামে রাজধানীসহ এর আশপাশের জেলাতে ৮ থেকে ১০টি ডাকাতির মামলা রয়েছে বলেও জানান তিনি।



