দেশবাংলা
টাঙ্গাইলে মেয়াদোত্তীর্ণ ওষুধ, চার ফার্মেসীকে জরিমানা

টাঙ্গাইলে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রির অভিযোগে চার ফার্মেসীকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে শহরের রেজিষ্ট্রি পাড়ায় সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা ড্রাগ সুপার নার্গীস আক্তারসহ আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ুবী জানান, ঔষধ আইনে তাদের জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনহীন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



