বিশ্ববাংলা
ইতালিতে করোনায় আক্রান্ত এক বাংলাদেশি

ইতালিতে এক প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ঐ বাংলাদেশি ইতালীর মিলান শহরে থাকেন। মিলানে প্রথম কোনো বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হলেন।
চীনের উহান প্রদেশ থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশ ইতালিতে। সর্বশেষ খবরে জানা গেছে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫২ জন আর সবমিলিয়ে সংক্রামিত হয়েছে ১৮৩৫ জন।
মিলানের বাংলাদেশ কনসুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে, উত্তর ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতার সাথে চলাচল করতে নির্দেশনা দিয়েছিলেন। মিলানেই প্রথম বাংলাদেশি কোনো নাগরিকের আক্রান্ত হওয়ার খবর জানা গেল।
ইতালিতে হঠাৎ করেই করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি, বেড়েছে আক্রান্তের সংখ্যাও।



