
আগামীকাল ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপন করা হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী গেলাম দস্তগীর গাজী।
এসময় তিনি বলেন, এবারের প্রতিপাদ্য সেনালি আশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ। গেলো মৌসুম দেশে ৭৪ দশমিক ৪৬ লাখ বেল কাঁচাপাট উৎপাদন হয়েছে বলে জানান তিনি।
এদিকে, চলতি জুলাই থেকে জানুয়ারি অর্থবছরে ৬১৬ দশমিক ২০ মিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে বলে জানান মন্ত্রী। এ আয় গত বছরের চেয়ে ২০.৮২ ভাগ বেশি।



