সৌদিতে দ্বিতীয় রোগীর সন্ধান : করোনাভাইরাস

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগীর সন্ধান পাওয়া গেছে। গত বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। তিনি সৌদি নাগরিক এবং সম্প্রতি ইরানে ভ্রমণে গিয়ে, সেখান থেকে বাহরাইন হয়ে পুনরায় সৌদি আরবে ফিরে গেছেন।
আরও জানা যায়,সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তির সাথেই তিনি ভ্রমনে গিয়েছিলেন, কিন্তু পুলিশের কাছে তা গোপন রেখেছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাস প্রবেশ এবং ছড়ানো রোধে,সর্বত্র কড়া নজরদারী রাখা হয়েছে।
যেকোন সন্দেহ হলেই তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও, করোনাভাইরাসে আক্রান্ত প্রথম এবং দ্বিতীয় রোগীর সংস্পর্শে যারাই এসেছেন, সকলের মেডিকেল টেস্ট করা হয়েছে। যাচাই বাছাই এর পর, তা জানানো হবে।
এছাড়াও করোনা নিয়ে যেকোন প্রশ্ন এবং রিপোর্টিং এর জন্য,সেখানকার ৯৩৭ হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে,দেশটির সরকার।



