এম আর পি পাসপোর্টের মেয়াদ ১০ করার দাবী প্রবাসীদের

দেশ বা বিদেশে এম আর পি পাসর্পোট করতে গিয়ে নানা বিড়ম্বনা পোহাতে হয় প্রবাসীদের। ম্যানুয়াল পাসপোর্টের মতো এম আর পি পাসর্পোট স্পল্প সময়ে নবায়নও করা যায় না। আর বিদেশে ৫ বছর মেয়াদী একটি এম আর পি পাসপোর্ট করতে আর ডেলিভারী পেতে সময় লাগে এক মাসেরও বেশী। এতে অর্থের যেমন অপচয় হয় তেমনি নষ্ট হয় সময়। এ অবস্থায় প্রবাসীরা বলছেন,প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মত যেন, বাংলাদেশি পাসপোর্টের মেয়াদও ১০ বছর করা হয়। বিস্তারিত দেখুন এম. আবদুল মন্নানের প্রতিবেদনে।
বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা কাজ করেন তাদের অধিকাংশ প্রবাসীর পাসর্পোট জমা থাকে স্পন্সর বা কফিলের হাতে। তাই বেশীরভাগ কর্মীই জানেন না,কখন তাদের পাসপোর্ট বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। সমস্যা হলো, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু দেশে ভিসা নবায়ন করতে গেলে পাসপোর্টের মেয়াদ অন্তত ৬মাস থাকতে হয়। তার চেয়ে কমে ভিসা নবায়ন করা যায় না। নতুন করে পাসপোর্ট তৈরীর করার জন্য ২ থেকে ৩ মাস মেয়াদ থাকা অবস্থা দূতাবাসে যেতে হয়।
এ অবস্থায় প্রবাসী বাংলাদেশীরা বলছেন, দুই বছর আগে সরকারের ঘোষণা ছিল এম আর পি’র মেয়াদ হবে ১০ বছর। কিন্তু এখনও তা বাস্তবায়ন হয় নি।
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে ৮ লক্ষাধিক বাংলাদেশির বসবাস। পাসপোর্টসহ নানা প্রয়োজনে ছুটি নিয়ে আসতে হয় আবুধাবী দূতাবাসে বা দুবাই কনস্যুলেটে। আর এম আর পি করতে হলে আসতে হয় কয়েকবার। তারপরও রয়েছে নানা ধরনের ভোগান্তি।
রাষ্টদূত ডা: মোহাম্মদ ইমরান জানান,এম আর পি পাসর্পোট ঢাকা থেকে আমিরাতে আসার পর প্রবাসীদের কাছে পৌঁছে দিতে ১ মাস সময় লাগে। এ জন্য তিনি সকল প্রবাসীদের,পাসপোর্টের মেয়াদ শেষ হবার তিন মাস আগেই দূতাবাসে আসার আহ্বান জানান।
এ অবস্থায় প্রতিবেশ দেশগুলোর মতো বাংলাদেশের এম আর পির মেয়াদও ১০ বছর করার দাবী বর্তমান প্রবাস বান্ধব সরকারের কাছে।



