দেশবাংলা
জামালপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর সদরের মেষ্টায় সোহাগ হোসেন নামে এক অটোরিকসা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদরের মেষ্টা ইউনিয়নের দোয়ারীপাড়া গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জামালপুর নারায়নপুর তদন্ত কেন্দ্রের এস আই আলীম জানান, স্থানীয়দের কাছ থেকে খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহাগের মরদেহ উদ্ধার করে।
নিহত সোহাগের মা অভিযোগ করেন, পার্শবর্তী শ্যামলের মেয়ে উর্মীকে বিয়ের প্রস্তব দেয়ায় শ্যামলসহ তার লোকজন সোহাগকে বাড়ি থেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে বাড়ির সামনে তার মরদেহ ঝুলিয়ে দিয়ে যায়।



