আন্তর্জাতিকযুক্তরাজ্য

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার (২৭ মার্চ) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ করা হয়।

এদিকে, দেশটিতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। তার পরেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রাণঘাতী করোনাভাইরাসে ব্রিটেনে একদিনে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৭৮ জনে।

অন্যদিকে, লকডাউনে পুরো ব্রিটেন যেখানে স্থবির হয়ে আছে। কিন্তু সেখানে ব্রিটেনের বাংলাদেশি পাড়াখ্যাত এই হোয়াইট চ্যাপেলের চিত্র কিছুটা ভিন্ন। প্রয়োজনে বা অপ্রয়োজনে লোকজন বাসা থেকে বের হচ্ছেন হরহামেশাই।

সংশ্লিষ্ট খবর

Back to top button