দেশবাংলা
বগুড়ায় নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার

বগুড়ায় নিখোঁজ সিএনজি অটোরিক্সা চালক আজগর আলী পিয়ালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শহরতলীর বড়কুমিড়া গ্রামের একটি গোরস্থানের পড়ে থাকা মরদেহ উদ্ধার করে পুলিশ।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, গত ২১ মার্চ সিএনজি চালক পিয়াল নিখোজ হন, এ মর্মে তার বাবা থানায় একটি জিডি করেন। শনিবার বড়কুমিড়া গ্রামের পুরান কবরের পাশে স্থানীয়রা লাশ দেখতে পুলিশকে খবর দেয়।
পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পিয়াল বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ার বাসিন্দা মহিদুল হক তোতার ছেলে।



