দেশবাংলা

শিবগঞ্জে করোনা সন্দেহে মৃত্যু, পুলিশ পাহারায় দাফন

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মারা যাওয়া এক ব্যক্তিকে পুলিশ পাহারায় সরকারি খাস জমিতে দাফন করা হয়েছে।

এদিকে, ভাইরাস সংক্রমণ ঠেকাতে এবং জনসাধারণকে সচেতন করতে, সারাদেশে বিশেষ টহল জোরদার এবং হাট বাজার মনিটরিং করছেন আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে, করোনা উপসর্গে অনেককে রাখা হয়েছে, হোম কোয়ারেন্টিনে।

বগুড়ার শিবগঞ্জে করোনাভাইরাস উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ কারণে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার পর ওই এলাকার ১৫ টি বাড়ি লকডাউন করা হয়। কুমিল্লায়ে এ পর্যন্ত ১ হাজার ৩শ ৬২ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীদের হোম কোয়ারেন্টিন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন। হবিগঞ্জের চুনারুঘাট শায়েস্তাগঞ্জ ও বাহুবলসহ, প্রতিটি উপজেলায় সেনাবাহিনী টহল দেয়ার পাশাপাশি, জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন।

অন্যদিকে, করোনা ভাইরাস সতর্কতায় হিলিতে সেনাবাহিনীর টহল শুরু হয়েছে। লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় নতুন ৮৪জনসহ, ১হাজার ৪শ ৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রাজধানীর ঢাকার পর মাদারীপুর জেলায় সর্বোচ্চ ১০জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ৯জনই শিবচর উপজেলার।

সামাজিক দুরত্ব বজায় রাখতে মানিকগঞ্জে চলছে লকডাউন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। নরসিংদীতে করোনা প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারী সামাজিক সংগঠন।

এছাড়াও করোনা প্রতিরোধে পাবনা পৌর এলাকায় জীবানুনাশক স্প্রে করেছে পৌরসভা। এদিকে গত ২৪ ঘন্টায় আরো ৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সাভারে করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button