দেশবাংলা

ভ্রাম্যমাণ আদালতের নামে লাঠিপেটা করলেন এসিল্যান্ড

কুমিল্লার বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদা আক্তারের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত চলাকালে জনসাধারণের উপর লাঠিচার্জ ও ধাওয়া করে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টির ৩ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

ওই ভ্রাম্যমান আদালত চলাকালে তাঁর (এসিল্যান্ড) অফিসের অফিস সহায়ক মো. সাইফুল ইসলাম লাঠি হাতে নিয়ে একাধিক লোককে ধাওয়া করতে দেখা যায়।

এবিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেন, সঠিক ঘটনা কি ছিল তা জানার চেষ্টা করছি। যদি কেউ ইচ্ছাকৃত এমন ঘটনা ঘটিয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, গত শুক্রবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার নিমসার ও কাবিলাসহ বেশ কয়েকটি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলার বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদা আক্তার।

এসময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় এবং মাস্ক না পড়ে বাজারে ঘুরাফেরার কারণে ৮ জনকে জরিমানা করেন এবং অনেককে সতর্ক করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button