বিদেশে আটকেপড়াদের প্রয়োজনে অর্থ পাঠাতে বাধা নেই

বিদেশে আটকেপড়াদের প্রয়োজনীয় অর্থ পাঠানো যাবে বলে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে গত রোববার একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রতিষ্ঠানটি।
করোনাভাইরাসের কারণে পৃথিবীর প্রায় সব দেশই আন্তর্জাতিক চলাচল বন্ধ রেখেছে। ফলে, বিদেশ ভ্রমণে বা চিকিৎসার জন্য গিয়ে বিপাকে পড়েছেন অনেক বাংলাদেশি। তাদের খরচের জন্য প্রয়োজনীয় অর্থ পাঠানোর অনুমোদন দিয়েছে, বাংলাদেশ ব্যাংক।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশে আটকেপড়াদের প্রয়োজনীয় ব্যয় সামলাতে, তাদের ভ্রমণ বা চিকিৎসা কোটা অনুযায়ী অর্থ, তাদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে দেয়া যাবে। গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে, কার্ডের লিমিট বাড়িয়ে দিতে পারবে, ব্যাংকগুলো।
এছাড়াও, হাসপাতালের অ্যাকাউন্টে বা এক্সচেঞ্জ হাউজে টাকা দিতে পারবে, ব্যাংকগুলো। গ্রাহকের চাহিদা অনুযায়ী, বিদেশের ব্যাংক বা মানি এক্সচেঞ্জেও, অর্থ পাঠানো যাবে। তবে, সেক্ষেত্রে যৌক্তিক পরিমান অর্থ পাঠাতে হবে। অর্থ ছাড়ের পর, কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হবে।



