জনদুর্ভোগবাংলাদেশ

করোনা ঝুঁকিতে রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীরা

রাজধানীর কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী করোনা ঝুঁকিতে রয়েছেন। পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত বেশির ভাগ মানুষ এই ভাইরাস সম্পর্কে জানলেও প্রতিরোধ ও সচেতনতা সম্পর্কে তেমন একটা জানে না। এমনিতেই ৩ বেলার খাবার, পরিবারের সবার দায়িত্ব তার মধ্যে করোনা আতংক।

খেটে খাওয়া এসব মানুষের কাছে মরার উপর খাড়ার ঘা। কাজ ছাড়া এক দিনের বেশি ঘরে বসে খাওয়ার উপায় নেই রাজধানীর দিনমজুরদের। তবে প্রত্যেকের ভয় এখন, ভাইরাস নয় মৃত্যু হতে পারে ক্ষুধায়।

আমেনা বেগম ২ ছেলে আর ৩ মেয়ে নিয়ে থাকেন রাজধানীর মালিবাগে। পরিবারের সবার ৩ বেলার খাদ্য যোগান দিতে মেয়েকে নিয়ে এখনো কাজ করছেন এই ময়লার স্তূপে। করোনা ভাইরাসের বিষয়টি জানলেও আমেনা বেগমের নেই কোনো প্রস্তুতি। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ভয়ের চেয়ে আগামীকাল পরিবারের সবাইকে নিয়ে না খেয়ে মরে যাওয়ার ভয় বেশি কাজ করে এসব মানুষের কাছে।

সারা বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নিরস্ত্র এসব পরিচ্ছন্নতা কর্মী। প্রতিদিনের আহার জোটানো যাদের কাছে কষ্টের, সচেতনতা সামগ্রী তাদের কাছে বিলাসিতা। একই সঙ্গে, ভাইরাস আতংকে নয়, খাদ্য সংকটের আতংকে রাজধানীর দিনমজুররা।

এদিকে, বিশিষ্টজনেরা বলছেন দরিদ্র এসব জনগোষ্ঠীর আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি, তাই এ বিষয়ে সরকারের দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান তাদের।

গৃহহীন এসব মানুষদের নিরাপদ দূরত্ব না মেনে একত্রে কাজ করা আর করোনার ভয়ের চেয়েও কর্ম হারিয়ে না খেয়ে থাকার শঙ্কা তাদের।

মাসুদ সুমন, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button