অন্যান্যবাংলাদেশ

আরও বাড়লো সরকারি ছুটি

মহামারি রূপ নেয়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অর্থাৎ চলমান বিশেষ ছুটি আরও ৭ দিন বাড়ানো হয়েছে। এর সঙ্গে ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ৫ থেকে ৯ এপ্রিল ছুটি ঘোষণা করে আদেশ জারি করা হচ্ছে বলে জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বিকেলে প্রতিমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ছুটির বিষয়টি প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন। তার ঘোষণা অনুযায়ী আগামী ৫ থেকে ৯ এপ্রিল ছুটি থাকবে। ছুটি ঘোষণার প্রজ্ঞাপনটি আজ অথবা বুধবারের মধ্যে জারি হবে।

এতে করোনার কারণে দেশে টানা ১৭ দিন ছুটি থাকবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশে ছুটি চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button