দেশবাংলা
ঘাটাইলে রাইসমিলে র্যাবের অভিযান

টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন রাইসমিলে র্যাব-১২ সহায়তায় অভিযান পরিচালনা করেছে ঘাটাইল উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্নিবাহী ম্যাজিস্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের কারনে দেশের দুর্যোগময় সময়ে অবৈধভাবে খাদ্যশস্য মজুদ করে রাখার দায়ে উপজেলার কালিদাসপাড়া, কদমতলী, হরিপুর ও ব্রাহ্মনশানস এলাকায় ৪টি রাইসমিলে অভিযান চালানো হয়।
এসময় এগ্রোবাংলা অটোরাইসমিল, পপুলার অটো রাইসমিল, শুভেচ্ছা অটো রাইসমিল এবং সৌরভ অটো রাইসমিল মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলা টিভি/রাসেল



