দেশবাংলা
৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নিহত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সন্ত্রাসীর গুলিতে ০৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি উসুই প্রু মারমা মারা গেছেন।
বুধবার রাত ১১টার দিকে কাপ্তাই উপজেলার হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা ঘর থেকে ডেকে নিয়ে কয়েকশ গজ দূরে নিয়ে ব্রাশ ফায়ার করে।
এতে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের স্ত্রী এবং ৫ বছরের এক ছেলে রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি। তার মরদেহ ময়না তদন্তের জন্য রাঙামাটিতে পাঠানো হয়েছে।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বাংলা টিভি/রাসেল



