দেশবাংলা
নওগাঁয় বন্দুকযুদ্ধে নিহত দুইজন

নওগাঁয় বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।তারা হচ্ছে, আত্রাই উপজেলার ভর-তেতুলিয়া গ্রামের মিনহাজুল ইসলাম ও পত্নীতলা উপজেলার দিবর গ্রামের জাহিদুল ইসলাম।
পুলিশ জানায়, গত ২৯ মার্চ আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজ্জাক খুনের ঘটনায় মিনহাজুলকে আটক করে পুলিশ। রাতে তার দেয়া তথ্যমতে অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে, মিনহাজের সঙ্গীরা গুলি চালায়।এসময় উভয়পক্ষের গুলি বিনিময়ে মিনহাজুল মারা যায়। তার বিরুদ্ধে ৬টি হত্যা মামলা রয়েছে।
অন্যদিকে, মাদক মামলায় ডিবি পুলিশ কতৃক আটক ছিল পত্নীতলা উপজেলার দিবর গ্রামের জাহিদুল। রাতে তার দেয়া তথ্যে মাদক উদ্ধারে গেলে, তার সঙ্গীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়লে পাল্টা গোলাগুলিতে মারা যায় জাহিদুল। এসময় ২টি বিদেশী পিস্তল, ৪টি হাত বোমা ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
বাংলা টিভি/রাসেল



