দেশবাংলা
সামাজিক দুরুত্ব বজায় রাখতে অভিযানে উপজেলা প্রশাসন ও সেনা সদস্যরা

করোনাভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে, দিনাজপুরের হিলিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সেনা সদস্যরা
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। এসময় হিলি সিপি রোডে অযথা ঘোরাফেরা করায়, তিন যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা এবং একটি বালু বোঝাই ট্রাক্টরের মালিককে অর্থদন্ড দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম। তিনি স্থানীয় জনগণকে সরকারী বিধি-নিষেধ মেনে, করোনা প্রতিরোধে সকলকে সচেতন হয়ে সামাজিক দুরুত্ব বজায় রাখার আহ্বান জানান।
বাংলা টিভি/রাসেল



