দেশবাংলা

সর্দি-জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলায় এবং মেহেরপুর সদর উপজেলায় জ্বর, সর্দি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন।

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রামে শ্বাসকষ্ট, জ্বর, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসান ফকির নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসান বিল্বগ্রাম গ্রামের মৃত মব্বত আলী ফকিরের ছেলে। তিনি স্যানিটারী নির্মাণের কাজ করতেন। এই ঘটনায় ওই গ্রামের ৬০টি পরিবারকে লকডাউন করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে লকডাউন করা পরিবারদের খাদ্য সহায়তা দেয়ার প্রস্তুতি চলছে। এদিকে, মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের বাবু পাড়ায় জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে এক নৌ সদস্য মারা গেছেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে।

বৃহস্পতিবার কুষ্টিয়ার একটি হাসপাতালে তিনি মারা যান।মৃত্যুর খবর পেয়ে কোলা গ্রামের ওই বাড়িতে লাল পতাকা টানিয়ে লকডাউন করা হয়।

স্বজনরা জানায়, গেল বুধবার রাতে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে তার করোনা উপসর্গ দেখে হাসপাতালে ভর্তি নেয়নি।পরে একটি বেরসকারী হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মৃত্যুর খবর পাওয়ার পর খোঁজ নিয়ে জানা যায়, ৬ মাস আগে ওই ব্যক্তি বিদেশ থেকে মিশন শেষ করে বাড়ি আসেন। কয়েকদিন আগে কোলা গ্রামের বাবু পাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। তিনি নৌ বাহিনীর সদস্য ছিলেন।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button