দেশবাংলা
করোনায় নীরবে নীভৃতে কেটে গেল কালাম খালেক ও সুশীল এবং শংকর দিবস

করোনাভাইরাসের কারণে নীরবে নীভৃতে কেটে গেল চাঁদপুরের প্রথম শহীদ কালাম, খালেক, সুশীল ও শংকর দিবস।
১৯৭১ সালের ৩ এপ্রিল মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীকে প্রতিহত করতে তারা শহরের ট্রাক রোডের পোদ্দার বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে, বোমা তৈরি করার সময়, হাত থেকে ফসকে বিস্ফোরিত হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান কালাম, খালেক, সুশীল ও শংকর। চাঁদপুরে প্রথম শহীদ এই ৪ যুবকের নামে স্মৃতিসৌধ নির্মিত হয়।
ভাইরাসের কারনে এবার এ দিবসটিতে কোন কর্মসূচি পালিত হয়নি। ট্রাক রোডের যে স্থানে তাদের নামে স্মৃতি সম্ভ রয়েছে তা পড়ে আছে অযন্ত-অবহেলায়।
বাংলা টিভি/রাসেল



