আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
করোনার ভ্যাকসিন তৈরির দ্বারপ্রান্তে পিটসবার্গের বিজ্ঞানীরা

পিটসবার্গের স্কুল অফ মেডিসিনের বৈজ্ঞানিকদের দাবি, তাঁরা প্রায় করোনাভাইরাস ঠেকানোর ভ্যাকসিন তৈরি করে ফেলেছেন।
ইতোমধ্যে ইঁদুরের শরীরে এর কার্যকারিতা দেখে দাবি করা হয়েছে, করোনা আক্রান্ত মানুষের শরীরেও একইভাবে অ্যান্টিবডি তৈরি করবে এই ভ্যাকসিন। পিটসবার্গ করোনাভাইরাস ভ্যাকসিন পরীক্ষামূলক এমআরএনএ ভ্যাকসিন ক্যানডিডেটের থেকেও বেশি কার্যকরী হবে বলে দাবি করেছেন, সেখানকারই ভাইরোলজিস্ট লুই ফালো।
একাধিক ডাক্তার এবং পিএইচডি স্কলারও যুক্ত রয়েছেন এই কর্মযজ্ঞে। পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং UPMC-র সহযোগিতায় কাজ চালানো হচ্ছে। গবেষকরা বলেছেন, খুব দ্রুত এই ভ্যাকসিন ক্যানডিডেট থেকে দীর্ঘমেয়াদী ভ্যাকসিন তৈরি হয়ে যাবে।
বিশ্বের এই সংকটময় মুহূর্তে এর চাইতে বড় এবং আনন্দ-আশার খবর, পিটসবার্গের স্কুল অফ মেডিসিনের বৈজ্ঞানিকদের এই দাবি।–EiSamay.Com



