বিশ্ববাংলা

সিঙ্গাপুরে আরও ৪ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে আরও ৪ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে নতুন করে ৪৯ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে চারজনই বাংলাদেশি।

নতুন করে ৪ জনসহ, এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৩৪ জন বাংলাদেশি ভাইরাসে আক্রান্ত হলেন। যে কারণে আতঙ্কে রয়েছেন, দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।

চারজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগদান করেছেন, আর বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন বলে জানায়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০৪৯ জন৷ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে৷ এখন পর্যন্ত আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চারজনের মৃত্যু হয়েছে৷ নতুন আক্রান্ত ৪৯ জনের মধ্যে ৮ জন এসেছেন বাইরের দেশ থেকে।

তারা ইউরোপ, উত্তর আমেরিকাসহ, এশিয়ার অন্যান্য দেশ থেকে ভ্রমণ করে সিঙ্গাপুর ফিরেছেন।

বাংলা টিভি/রাসেল 

সংশ্লিষ্ট খবর

Back to top button