বিশ্ববাংলা
যুক্তরাষ্ট্রে করোনায় ৫৭ বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৫৭ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। আক্রান্ত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি।
এ কারনে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মাঝে চরম আতংক বিরাজ করছে। এরই মধ্যে নিউইয়র্কেই মারা গেছেন, অন্তত ১৫ জন বাংলাদেশি, যাদের মধ্যে ৬ জন নারী। এছাড়া এক’শর ও বেশি বাংলাদেশি বিভিন্ন হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রায় আড়াই লাখ। সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে ১৩ হাজার ৯১৫ জন এবং যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৬ হাজার ৯৯ জন।
বাংলা টিভি/রাসেল



