বিশ্ববাংলা

করোনায় পর্তুগালে ৫ বাংলাদেশি আক্রান্ত

পর্তুগালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ বাংলাদেশি। করোনাভাইরাস রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরেও দেশটিতে বেড়েই চলেছে, মারণঘাতি এ ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

পর্তুগিজ স্বাস্থ্য অধিদফতর- ডিজিএস এর তথ্যমতে, ৯ হাজারের বেশী মানুষের দেহে করোনাভাইরাসের লক্ষণ দেখা গেছে। এছাড়া আইসিইউতে রাখা হয়েছে ২৪০ জনকে। ৬৬ হাজারেরও বেশি মানুষ আছেন কোয়ারেন্টাইনে। এদিকে, পর্তুগালের লিসবনে বসবাসরত ৮ প্রবাসী বাংলাদেশির রক্ত পরীক্ষার পর, ৫ জনের শরিরে করোনাভাইরাস পজিটিভ বলে নিশ্চিত করে, লিসবনের স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বাকি ৩ জনের রক্তের কনিকা এখনো পরীক্ষাধীন রয়েছে বলে জানানো হয়। আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা শেষে, ১৫ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আক্রান্তদের পাঁচজনের একজন সুইজারল্যান্ড থেকে এসেছেন বলে জানা যায়।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button