বিশ্ববাংলা
করোনায় যুক্তরাষ্ট্রে ৬৪ বাংলাদেশির মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।বৈশ্বিক মহামারিতে ২০৫টি দেশ ও অঞ্চল ছড়িয়েছে, বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৩৩ হাজার ৩৭৩ জন।
এর মধ্যে ৬০ হাজার ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষ। তবে প্রাণঘাতী এই রোগে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও লুইজিয়ানা অঙ্গরাজ্য।
শুক্রবার উত্তরপূর্ব ও দক্ষিণপূর্বের দুটি অঙ্গরাজ্যে ৬০০ এর বেশি মানুষ করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে, মার্কিন গণমাধ্যমগুলো।
এদিকে, নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮জন বাংলাদেশি। পুরো যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬৪ জন প্রবাসী বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরমধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছেন ৫৯ জন।
বাংলা টিভি/রাসেল



