বাহরাইনে বাংলাদেশি শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাহরাইনে শ্রমিকদের মাঝে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার থেকে সংগঠনটি স্থানীয় আইনশৃংখলা বাহিনীর সহায়তায় দেশটির রাজধানী মানামা থেকে, দেশের সবকটি অঞ্চলে কর্মহীন ও অভাবগ্রস্থ সহস্রাধিক বাংলাদেশি শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে।
জনসমাগমে নিষেধাজ্ঞা থাকায়, অনলাইনে দুর্দশাগ্রস্ত প্রবাসীদের খোঁজ নিয়ে, মোবাইল নম্বর সংগ্রহ করে, প্রত্যেকের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন সংগঠনটির সদস্যরা।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসের থাবায় বাহরাইনে কর্মহীন হয়ে দিশেহারা অসংখ্য বাংলাদেশি প্রবাসী। কর্ম, খাদ্য ও অর্থ সংকটসহ নানা সমস্যায় ভুগছেন তারা।
তাদের দুর্দিনে ত্রান সামগ্রী নিয়ে কে এ নিউ ওরিসা কন্টাক্টিং ও বাংলাদেশ ইয়ূথ ক্লাবের পর, এবার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি নামের সামাজিক ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠনটি।
সম্রাট নজরুল, বাহরাইন প্রতিনিধি সিদ্দিকী



