বিশ্ববাংলা
হাঙ্গেরীতে বাংলাদেশি শিক্ষার্থী করোনায় আক্রান্ত

হাঙ্গেরীতে বাংলাদেশি শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ঐ শিক্ষার্থী আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দেশটির রাজধানী বুদাপেস্টের গোডোলো এলাকায় অবস্থিত সেন্ট ইটজভান বিশ্ববিদ্যালয়ে স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম শিক্ষাবৃত্তির অধীনে, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন।
সংক্রমণ প্রমানিত হওয়ার পর, তাকে সেলফ আইসোলেশনে রাখা হয়। আক্রান্ত শিক্ষার্থীর সাথে যোগাযোগ করে জানা গেছে, তার রুমমেট কয়েকদিন আগে জার্মানি এবং সুইজ্যারল্যান্ড ভ্রমণ করে ফিরেছেন এবং ঐ রুমমেটের মাধ্যমেই তিনি সংক্রমিত হয়েছেন।
একইসাথে তাদের আরও পাঁচজন রুমমেট, করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। জানা যায়, গত মঙ্গলবার দেশটিতে নতুন করে আরও ৭৮ জন আক্রান্ত হয়েছেন । মারা গেছেন ১১ জন।



