দেশবাংলা
মাগুরায় অগ্নিকান্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই

মাগুরায় অগ্নিকান্ডে ৭টি পরিবারের ৯টি বসতঘর পুড়ে গেছে। একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনে ফায়ার সার্ভিস।
মাগুরা ফায়ার সর্ভিস স্টেশন মাস্টার মো:সোহাগুজ্জামান জানান, সকালে সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৭টি পরিবারের ৯টি বসতঘরসহ বেশকিছু মালামাল পুড়ে যায়।
এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনে।



