বিশ্ববাংলা
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু

সৌদি আরবে মোসাম্মৎ হাবিয়া খাতুন নামে এক প্রবাসী বাংলাদেশি হৃদরোগে মারা গেছেন। গত বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আল উয়ুন শহরে কর্মরত হাবিয়া, হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে, তাকে আল হাসা এলাকার আল উয়ুন শহরের, আল উয়ুন মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় কিছুক্ষণ যন্ত্রণায় ছটফট করার পর, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হাবিয়া সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতেন। তার দেশের বাড়ি ঢাকার সাভারের সদরপুরে। পিতার নাম হবি মিয়া।
এদিকে অনেকেই সন্দেহ করছেন যে, হাবিয়া খাতুন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তবে আল উয়ুন মেডিকেলের সিকিৎসক জানিয়েছেন হাবিয়া খাতুন করোনা ভাইরাসে নয়, হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।



