আওয়ামী লীগরাজনীতি

সাংবাদিকদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত ও বেতন-পরিশোধের আহ্বান তথ্যমন্ত্রীর

সাংবাদিকদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা ও বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান তিনি।তথ্যমন্ত্রী বলেন, করোনার এই বৈশ্বিক দুর্যোগের সময় সংবাদকর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন। টেলিভিশন সাংবাদিকদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে। তারা এ কাজটি শুরু থেকেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন।

অনেক সংবাদকর্মীকে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, এই ঝুঁকি নিয়ে কাজ করার ক্ষেত্রে কীভাবে তাদের সহায়তা করা যায়, স্বাস্থ্যসুরক্ষা দেওয়া যায়,সে বিষয়ে  আলোচনা হয়েছে।এই দূর্যোগময় পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করা এবং জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছানোর জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী এবং গুজবের বিরুদ্ধে টেলিভিশন ও পত্রিকা যে বলিষ্ঠ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

অনেক টেলিভিশন থেকে বেতন-ভাতা দেওয়া হয়নি বলে আজকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আমাকে জানিয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন,আমি সব টেলিভিশন চ্যানেলের পরিচালনা পর্ষদকে অনুরোধ জানাবো,যাদের বেতন ভাতা দেওয়া হয়নি এই পরিস্থিতিতে আপনাদের কোনো কারণে অসুবিধা হলেও তাদের বেতন-ভাতা একইসঙ্গে বকেয়া পরিশোধ করে দেওয়ার জন্য।

তিনি আরো বলেন সরকারের পক্ষ থেকে কীভাবে সংবাদকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা দেওয়া যায় এবং আজকে যে ঝুঁকির মধ্যে তারা কাজ করছেন এটার ক্ষেত্রেও কী করা যায় সেগুলো নিয়েও আমরা কাজ করছি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button