
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয় চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রশাসন ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ বরখাস্তের কথা জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন,ওই হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. হীরম্ব চন্দ্র রায়, মেডিক্যাল অফিসার ডা. ফারহানা হাসনাত, জুনিয়র কনসালটেন্ট ডা. শারমিন হোসেন, মেডিক্যাল অফিসার ডা. ঊর্মি পারভিন, মেডিক্যাল অফিসার ডা. কাওসারউল্লাহ, আর পি ডা. মুহম্মদ ফজলুল হক।
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালকে বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়।
বাংলাটিভি/শহীদ



