আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
পদত্যাগপত্র জমা দিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা পরিস্থিতিতে লকডাউন ঘোষণার পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু পদত্যাগপত্র জমা দিলেও তা গ্রহণ করেননি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
করোনা ভাইরাস প্রতিরোধে শুক্রবার দেশটিতে ৪৮ ঘণ্টার লকডাউন ঘোষণার পর বেশিরভাগ রাজ্যে তা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার জেরে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
টুইটারে পদত্যাগের ঘোষণা দিয়ে সুলেমান সয়লু জানান, এ ধরনের পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়া ঠিক হবে না। কারণ কারফিউ জারির ফল নেতিবাচক হলে এর দায়দায়িত্ব আমার কাঁধে এসে পড়বে। আমি সম্মানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছি।
সৃষ্টিকর্তা আমাদের জাতিকে রক্ষা করুক। দেশটিতে এখন পর্যন্ত ৫৬ হাজার ৯৫৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ১ হাজার ১৯৮ জন।



