দেশবাংলা
করোনা আতঙ্কে হবিগঞ্জের চা শ্রমিকরা

প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় সারা দেশে ছুটি ষোষণা করা হলেও, হবিগঞ্জ জেলার ছোট বড় ৩৩টি চা বাগানের প্রায় দেড় লাখ চা শ্রমিক পাচ্ছেন না ছুটি। মালিক ও কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যাচ্ছেনা সচেতনতামুলক কোন পরামর্শও।
ফলে শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এ কারণে গতকাল ছুটি ষোষণার দাবিতে, দেউন্দি চা বাগানে গিলানীয়া, রঘুনন্দন ও দেউন্দি বাগানের চা শ্রমিকরা মানববন্ধন ও ধর্মঘট পালন করে।
এসময় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা প্রবীর বুণার্জি,অমল ভৌমিক ও বিষ্ণু মুড়া। তারা বলেন,চা বাগানে যদি কোনো শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তবে এর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
বাংলাটিভি/শহীদ



