বিক্রি কমেছে রাজধানীর কাঁচাবাজারে

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকারি ছুটি ও করোনা আতঙ্কে ইতিমধ্যে রাজধানীর ছেড়েছে বেশিরভাগ মানুষ।
ফলে ফাঁকা নগরে খুব বেশি প্রয়োজন না হলে ক্রেতারা বাজারমুখী না হওয়ায় বিক্রি কমে গেছে আশঙ্কাজনকহারে। আর তাই নিম্নবিত্ত আর মধ্যবিত্তের হাতের নাগালেই রয়েছে কাচা যে কোন সবজি। রাজধানীর কাঁচা বাজারগুলোতে সরবরাহ স্বাভাবিক থাকায় প্রতিটি সবজির দাম রয়েছে আগের মতই।
আর তাই নিম্নবিত্ত আর মধ্যবিত্তের হাতের নাগালেই রয়েছে কাচা সবজি। পটল ৫০, শসা ৩০, করলা ৪০, বরবটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছের পর্যাপ্ত মজুদ থাকায় দামটাও রয়েছে সাধ্যের মধ্যে। অপরিবর্তিত রয়েছে চাউলসহ অন্যান্য পণ্যের বাজারও।
এদিকে, সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না গরু-খাসির মাংস, কেজিতে বেড়েছে ২৫ টাকা। তবে কমেছে ডিমের দাম। মাছের পর্যাপ্ত মজুদ থাকায় দামটাও রয়েছে সাধ্যের মধ্যে। অপরিবর্তিত রয়েছে চাউলসহ অন্যান্য পণ্যের বাজারও।



