আওয়ামী লীগরাজনীতি
সামাজিক দূরত্ব রক্ষা করা এবারের নববর্ষের অঙ্গীকার : কাদের

করোনাভাইরাস প্রতিরোধে দেশের সকল মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব রক্ষা করাকে এবারের বাংলা নববর্ষের অঙ্গীকার হিসেবে গ্রহণের আহবান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সেতুমন্ত্রী বলেন, ‘আজ এমন একটি সময়ে আমরা এই পহেলা বৈশাখ পালন করছি যখন করোনাভাইরাস ভয়াল প্রাণঘাতী হয়ে আমাদের থাবা বসিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাসকে মোকাবিলা করার জন্য ঘরে থাকার যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি আমরা সফল করে এই করোনাভাইরাসকে পরাজিত করব ইনশাল্লাহ।‘



