বিশ্ববাংলা
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে ১৩৭ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে, গত সোমবার আরও ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১৩৭ বাংলাদেশি মারা গেলেন।
এছাড়া, দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ২৬ হাজারেরও বেশি মানুষ। প্রতিদিন অসংখ্য বাংলাদেশিসহ অনেকে কোভিড নাইনটিনে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। দেশজুড়ে লকডাউনের কারণে, দুই কোটিরও বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন।
ইতোমধ্যে তাদের মোটা অঙ্কের বেকার ভাতা দেয়া শুরু করেছে সরকার। যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী প্রত্যেক বয়স্করা এককালীন ১২শ ডলার এবং ১৭ বছরের কম বয়সীরা ৫শ ডলার করে অর্থ সহায়তা পাচ্ছেন।



