বিশ্ববাংলা

ব্রিটেনে করোনা আক্রান্ত হয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। জানা যায়, গত সোমবার পর্যন্ত বিভিন্ন স্যোশাল মিডিয়ায় বাংলাদেশিদের মৃত্যুর খবর প্রকাশ করেন স্বজনরা।

 এদিকে, সরকারি সূত্রে সঠিক কোন পরিসংখ্যান প্রকাশিত হচ্ছে না। এছাড়া স্যোশাল মিডিয়ার পরিসংখ্যানেও রয়েছে মতভেদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটিশ বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। করোনায় মৃতদের তালিকা করার চেষ্টা করেছেন সংবাদকর্মীরা।

ধারণা করা হচ্ছে, প্রায় ৯০ জন বাংলাদেশির এই মহামারিতে মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইপস উইচের বাসিন্দা কবির আহমদ। তিনি গত ১২ এপ্রিল নিজ ঘরে মারা যান । তার দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামে। অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন শাহ আলাউর রহমান।

ইলফোর্ডে বেনটন রোডের বাসিন্দা আলাউদ্দিন গত ১২ এপ্রিল রবিবার লন্ডনের রমফোর্ডের কুইন্স হাসপাতালে মারা যান । তার দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পাল গাঁয়ে।

সংশ্লিষ্ট খবর

Back to top button