স্পেনে অবৈধ প্রবাসীদের বৈধতা দাবি করে মানববন্ধন

স্পেনে করোনাদুর্গত অবৈধ প্রবাসীদের জন্য বৈধতা দাবি করে মানববন্ধন করেছে দেশটির মানবাধিকার সংস্থাগুলো।
জানা যায়, গত মঙ্গলবার স্পেনে বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলাসহ, বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে অন্যান্য সংগঠনের উদ্যোগে সংক্ষিপ্ত পরিসরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্পেনে করোনায় বিপর্যস্ত অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার দাবি জানানয় সংগঠনগুলো।
কোভিড-নাইন্টিন মহামারিতে বর্তমানে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ স্পেন। দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় দুই লাখ অবৈধ প্রবাসীকে বৈধ করে কাজ করার সুযোগ করে দিতে, সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির ১৬১টি মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
সেখানে বর্তমানে প্রচলিত অভিবাসী আইন “এস আর্টিকোলো ১২৭” ইমিগ্রেশন আইন অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে কাগজ পাওয়ার যোগ্য যেসব প্রবাসীরা, নিয়ম মেনে স্থানীয় কাউন্সিলে রেজিস্ট্রেশন করে বসবাস করছেন, তাঁদের বৈধ অভিবাসীর স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছে সংগঠনগুলো।



