সিঙ্গাপুরে ১৩০৫ বাংলাদেশি করোনা আক্রান্ত

সিঙ্গাপুরে নতুন করে ৪৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৫৬ জনই বাংলাদেশি। এ নিয়ে এখন পর্যন্ত ১৩০৫ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন দেশটিতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্ত ৪৪৭ জনের সবাই স্থানীয়ভাবে আক্রান্ত৷
বুধবার ৪০৪ জন পূর্বের ক্লাস্টার কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এই ৪০৪ জন ডরমেটরিতে ছিলেন আর ৩৮ জন স্থানীয় নাগরিক। সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার পংগল এস ওয়ান ওয়ান ডরমিটরি,এখন পর্যন্ত সেখান থেকেই ৭৯৭ জন অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷
এ ছাড়া গত বুধবার করোনায় আক্রান্তের ৪০৪ জনই ডরমিটরিতে অবস্থানকারী ওয়ার্কপাশ হোল্ডার৷ ১৪৯৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন৷ এর মধ্যে ২৬ জনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে৷ ১৫৪০ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো হলেও, পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায়, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।



