
দেশে এক দিনের ব্যবধানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। মারা গেছেন আরো ১৫ জন। নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৯০ জনের। সুস্থ বাড়ি ফিরে গেছেন ৯ জন।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন এ তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আইইডিসিআরের দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৩৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ এবং ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
অন্যদিকে, সারা বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ২১ লাখ ৮৪ হাজার ৬৮১ জনের শরীরে। এতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৮৯৮ জনের শরীরে এবং সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ২২৭ জন।
গেল ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম এই ভাইরাস শনাক্ত হওয়ার পর খুব দ্রুতই সেখানে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। এরপর তা ছড়ায় বিশ্বের অন্যান্য দেশে। চীন এই ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারলেও টালামালট অবস্থা যুক্তরাষ্ট্রের। সেখানে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ২১০ জনের শরীরে। এবং মারা গেছেন প্রায় ৩৫ হাজার মানুষ।
সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় এর পরের সারিতে রয়েছে ইউরোপের দেশগুলো। বিশেষ করে স্পেন, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্যে ভাইরাসটি ব্যাপক তাণ্ডব চালাচ্ছে।



