অন্যান্যবাংলাদেশ

অসহায়দের মুখে খাবার তুলে দিচ্ছে প্রতিবন্ধি ফাউন্ডেশন

মহামারি করোনা ভাইরাসে ফলে যখন সব কিছু বন্ধ তখন অসহায় দুস্থ, প্রতিবন্ধি ও শিশুদের মুখে একবেলা খাবার তুলে দিচ্ছে দুস্থ প্রতিবন্ধি ফাউন্ডেশন। প্রতিদিন দুপুরে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে সংস্থাটির পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায় মানুষের মুখে একবেলা খাবার তুলে দিচ্ছেন তারা।

এখানে যারা খাবার খাচ্ছেন কেউ রিকশা চালক, কেউ ভিক্ষুক কেউবা আবার পথ শিশু। মহামারি করোনা ভাইরাসের প্রভাবে থমকে গেছে এ সকল ছিন্নমূল মানুষ গুলোর জীবন। রাজধানীর সব কিছু যখন বন্ধ, তখন এসব অসহায় মানুষের খাবার সংগ্রহের পথও খোলা নেই।

      93859557 231434264593170 4617481381008637952 n

ঠিক তখনি সমাজের অবহেলিত এই মানুষ গুলোর সেবায় এগিয়ে এসেছে, দুস্থ প্রতিবন্ধি ফাউন্ডেশন নামের একটি সংগঠন। নিজেরা চাঁদা তুলে প্রতিদিন দুপুরে প্রায় শতাধিক অসহায় মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন তারা। কোন প্রাপ্তির জন্য নয় মানুষ হয়ে মানুষের পাশে দাড়াতেই তাদের এই আয়োজন।

প্রতিনিয়ত তারা এ আয়োজন করে আসলেও জাতির এই ক্রান্তি লগ্নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন, সংস্থাটির চেয়ারম্যান মোঃ মামুন হোসেন সানি এবং আহবায়ক আরিফুল ইসলাম।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button