আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
করোনার প্রভাব এবার রুয়ান্ডাতে

পূর্ব আফ্রিকার দেশ রুয়াণ্ডাতেও প্রবেশ করেছে করোনা। দেশটির সরকার প্রথম করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে দ্রুত পদক্ষেপ নেয়। ফলে, এক মাসেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। শুরু থেকেই স্কুল কলেজ, রাস্তাঘাটসহ সকল প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয়া হয়।
জানা যায়, গত ১৪ মার্চ রুয়াণ্ডাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ভারতের মুম্বাই থেকে এই রোগী রুয়াণ্ডাতে যান। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১১০ জন। তবে দেশটিতে এখনও পর্যন্ত কেউ এই রোগে মৃত্যুবরণ করেননি বলে জানা গেছে।
মিডিয়ার কল্যানে জনমনে আগে থেকেই করোনা আতংক বিরাজ করছিলো, তাই তারাও নির্দেশনা মেনে ঘরে থাকতে শুরু করেছেন। এদিকে, রুয়াণ্ডার গৃহবন্দী বাংলাদেশি প্রবাসীরা বাগান পরিচর্যাসহ অন্যান্য ঘরোয়া কাজ করে সময় কাটাচ্ছেন। আর সুদিনের জন্য অপেক্ষা করছেন ।



